বাংলাদেশ

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

ছবি: সংগৃহীত।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার শপথ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিক বি-২০২৬ ব্যাচের এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

প্রশিক্ষণে সেরা চৌকস নাবিক হিসেবে মো. সেজান মাহমুদ ‘নৌপ্রধান পদক’, দ্বিতীয় স্থান অর্জনকারী মো. মুজাহিদুল ইসলাম ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. শাকিল হাসান ‘শের-ই-বাংলা পদক’ পেয়েছেন।

নৌবাহিনী প্রধান বলেন, দেশের সমুদ্রসীমা রক্ষা এবং শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান নৌবাহিনীর প্রধান।

অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিষয়:নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনী শের-ই-বাংলা নৌঘাঁটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…