কারাট বাংলাদেশ ২০২৬ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে মার্কিন যুদ্ধজাহাজ

ছবি: সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া ‘কারাট বাংলাদেশ ২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)। আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে।
রোববার (১ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছায় মার্কিন জাহাজটি। এ সময় জাহাজের নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ বা কারাট বাংলাদেশ ২০২৬ মহড়ার মাধ্যমে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র।
এ মহড়ার মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।





