চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

ভারতে পাচারকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৪০ কেজি ইলিশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার শশীদল এলাকার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে এসব ইলিশ রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

শুক্রবার বিজিবির কুমিল্লা সেক্টরের সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে রেখে চলে যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি।

এতে আরও বলা হয়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মনোরা এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

Reneta

জব্দের পর বিজিবির নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যার মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিশ জব্দবিজিবিভারতে পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT