চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড: নিহত ৪৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হংকংয়ের তাই পো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার ভোরেও ধোঁয়া উঠতে দেখা গেছে। নগরীতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৫ জন এবং নিখোঁজ রয়েছেন ২৭৯ জন।

গতকাল বুধবার রাতে হতাহতের এ খবর জানান হংকং শহরের প্রধান নির্বাহী জন লি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি -র প্রকাশিত প্রতিবেদনে তথ্য থেকে জানা যায়।

হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বেলা ২টা ৫১ মিনিটে তারা প্রথম বহুতল ভবনে আগুন লাগার খবর পায়। আগুন লাগার পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁদের পুনর্বাসন প্রয়োজন পড়বে, তাঁদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে।

আজ সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা জ্বলছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারাদিন লাগতে পারে।

বিবিসির খবরে বলা হয়, আজ ভোর থেকেই ওয়াং ফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তাঁরা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। অনেকে রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন।

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও অগ্নিনির্বাপণ বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

আগুন লাগার পর ওই কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁদের পুনর্বাসন প্রয়োজন পড়বে, তাঁদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে।

Reneta

কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে।

এদিকে রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিস বহুতল ভবন কমপ্লেক্সের চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সেখানে মোট আটটি বহুতল ভবন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আহত ব্যক্তিদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল স্থানীয় সময় দুপুরের দিকে শহরের তাই পো এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারা এ অগ্নিকাণ্ডে ৫ মাত্রার সতর্কতা জারি করেছিল। এটা অগ্নিকাণ্ডে সর্বোচ্চ সতর্কতা। ১৭ বছর আগে সর্বশেষ হংকং এ মাত্রার সতর্কতা জারি করে।

ঘটনাস্থলের আশপাশের ১৩টি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডহংকং ফায়ার সার্ভিসহংকংয়ে বহুতল ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি, ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

হকির নতুন নির্বাচক কমিটির দায়িত্ব পেলেন যারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT