আন্তর্জাতিক

৪০০০ বছরের পুরনো সমাধিক্ষেত্রের খোঁজ

প্রাচীন সমাধিক্ষেত্রের খোঁজে খনন কাজ চলছে, কৃষি জমির পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

খনন কাজের দৃশ্য, যেখানে প্রাচীন সমাধিক্ষেত্রের সন্ধান পাওয়া যাচ্ছে, চারপাশে সবুজ ক্ষেত্র ও নদী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪০০০ বছরের পুরনো এক বিশাল সমাধিক্ষেত্রের খোঁজ পেয়েছে নেদারল্যান্ডসের প্রত্নতত্ত্ববিদেরা। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের স্টোনহেঞ্জের মতোও এই বিশাল এলাকাকে অতীতে সমাধিক্ষেত্র হিসেবেই ব্যবহার করা হত।

জানা যায়, নেদারল্যান্ডসের এই সমাধিক্ষেত্রের আয়তন একটি ফুটবল মাঠের প্রায় তিন গুণ। রত‌্রদাম থেকে ৭০ কিলোমিটার পূর্বে তিয়েল পুরসভার অন্তর্গত এলাকায় পাওয়া যায় এই বিশাল সমাধিক্ষেত্র।

প্রত্নতত্ত্ববিদেরা ওই সমাধিক্ষেত্র থেকে মানুষের খুলির পাশাপাশি প্রাণীদের কঙ্কাল, ব্রোঞ্জের তৈরি দামি জিনিসও উদ্ধার করেছেন। মনে করা হচ্ছে, মৃতদের উদ্দেশ্যে সে সব জিনিসপত্র নিবেদন করা হয়েছিল।

এই বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সমাধিক্ষেত্র এক সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। বছরের বিশেষ কোনও দিনে এখানে যাতায়াত করতেন সাধারণ মানুষ। বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করতেন।

বিষয়:নেদারল্যান্ডস প্রত্নতত্ত্ববিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…