চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

শিহাব উদ্দিন সরকার শিহাব উদ্দিন সরকার
১১:১৮ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
যবিপ্রবির চার শিক্ষার্থীর ছবি, সবাই হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২ সালের ১৬ অক্টোবর সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১০৮ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আকিব ইবনে সাঈদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নাসিম বাহার ও নুর আলম এবং একই বিভাগের স্নাতকোত্তর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সৌমিক।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ অক্টোবর রাতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত কয়েকজন আহত হন।

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে করতে গেলে যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। হামলায় গুরুতর আহত হন সাংবাদিক শিহাব উদ্দিন সরকার এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিক বিচার চেয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করলে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ শিক্ষার্থী বহিস্কারযবিপ্রবিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT