চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্ণফুলী নদীতে জাহাজ ডুবিতে ক্যাপ্টেনসহ ৪ জনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২২
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাটস্থ ওয়াটারবোট টার্মিনালের কাছে ফিশিং জাহাজ ডুবির ঘটনায় ক্যাপ্টেনসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও আরও ৩ জন নিখোঁজ রয়েছে ।

এই জাহাজ ডুবির সময় আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার দিবাগত রাতে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ইছানগর এলাকায় মেরামতের জন্য ডক ইয়ার্ডে নেওয়ার সময় এফভি মাগফেরাত নামে একটি ফিশিং বোট নদীর একটি বয়ার সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। সেসময় ১৪ জনকে উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ থাকে ৭ জন।

Banglabid

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ সাতজনের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, চীফ অফিসার সাইফুল, সেকেন্ড অফিসার জহিরুল এবং ডক ইয়ার্ডের কর্মচারি রহমতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আহত একজন সকালে মারা যায় বলে পুলিশ জানিয়েছে।

নিখোঁজদের সন্ধানে এখনও নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখনও নাবিক প্রদীপ ও জহির এবং নাবিক নিখোঁজ রয়েছে। তাঁদের সন্ধানে নদীর পাড়ে স্বজনরা ভীড় করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাজ ডুবিমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT