চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্না, ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১০:৩৭ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্যেরাতে ও ভোরে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা খিচুড়ি রান্না করে শেখ হাসিনার জন্মদিন পালনের নামে বিশৃঙ্খলার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে সন্ত্রাস দমন আইনে আটক করে।

গ্রেপ্তাররা হলেন: কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে হাসান মোল্যা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের আজাদুল আলম মোল্যার ছেলে ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাক্ষণঝাটি গ্রামের সিরাজ মৃধার ছেলে সাগর মৃধা (২৫)।

পুলিশেল বিশেষ সূত্রে আরও জানা যায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশে যোগদানের জন্য যাওয়া মানুষদের যাতায়তে বাধা দেওয়ার জন্য কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে আতংক সৃষ্টির ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় তাদের গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিচুড়ি রান্নাছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তারশেখ হাসিনার জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT