অপরাধ

উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনকালে ১৫ জন আটক

উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনকালে ১৫ জন আটক

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানে ওই ফ্ল্যাট থেকে এক নারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ কর্মীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোন কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।

বিষয়:আটকউত্তরা পশ্চিম থানাবিশেষ অভিযানশেখ হাসিনার জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…