চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক

ফারুক হোসেন ফারুক হোসেন
৫:৩৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ, গাইবান্ধা, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের বুরুঙ্গী বিল এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে এবং ওই কিশোরীকে হেফাজতে নেয়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাছাবাড়ী গ্রামের মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে লাবু হাসান (২০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও একই উপজেলার শিমুলতাইড় গ্রামের বাবুল প্রধানের ছেলে রহমত উল্যা প্রধান (১৯)।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরী জানান, শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির উঠানে ওই কিশোরী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় ৪ জন যুবক পিছন থেকে তার মুখ চেপে ধরে তাকে বুরুঙ্গী বিলের পাশে নিয়ে যায়। পরে সেখানে তারা পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে। একজন পালিয়ে যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ।

Reneta

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া আরেকজনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক কিশোরগ্রেপ্তারযুবকসংঘবদ্ধ ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT