অর্থাভাবে ক্যান্সারে আক্রান্ত ফারুখের চিকিৎসা বন্ধের পথে

ছবি: সংগৃহীত
ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রামের ফারুখ হোসেন ক্যান্সারে আক্রান্ত। অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না দুই মেয়ে ও এক ছেলের বাবা এই অটোরিকশাচালক। তার চিকিৎসায় সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে পরিবার।
প্রায় আট মাস আগে ফারুখের শরীরে টিউমার ধরা পড়ে। পরে পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হলে ধারদেনা করে চিকিৎসা শুরু করেন তিনি। অটোরিকশা চালানোর পাশাপাশি সংসারের বাড়তি আয়ের জন্য দর্জির কাজও করতেন ফারুখ। তবে শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটে এখন চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
ফারুখ জানান, প্রায় আট মাস আগে তার শরীরে টিউমার ধরা পড়ে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেটি ক্যান্সার বলে শনাক্ত হয়। এরপর ধারদেনা করে চিকিৎসা চালিয়ে আসছিলেন তিনি। কিন্তু একপর্যায়ে আর্থিক সংকটের কারণে চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়ে।
এ অবস্থায় স্থানীয় কয়েকজন প্রবাসী ও সামর্থ্যবান ব্যক্তি তাকে আর্থিক সহায়তা করেন। তবে সেই সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হয়নি।
বর্তমানে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ফারুখ শারীরিকভাবে বেশ দুর্বল। চিকিৎসা চালিয়ে যেতে তিনি সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা চেয়েছেন।
ফারুখের চিকিৎসায় সহায়তা পাঠানোর বিকাশ নম্বর: ০১৯২৩৮৩৮৮৭৮।






