আদালত

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামিরা আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামিরা আদালতে উপস্থিত, যেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক জহুরুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় ১ জনকে দুই বছরের কারাদণ্ড এবং ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার ৩০ আগস্ট বেলা ১২টায় অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফজলুর রহমান, দীপক কুমার ও আবু সুফিয়ান।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার জহুরুল পেশায় ইজিবাইক চালক। আসামিরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ২০১১ সালের ১০ আগস্ট দুপুরে দর্শনার পরানপুরের লোকনাথপুর সড়কের পাশে বেগুন ক্ষেতে ইজিবাইক চালক জহুরুলকে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই আরিফুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১২ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়।

আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজলুর রহমান এবং ২ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল হাওলাদার পালাতক রয়েছেন।

বিষয়:চুয়াডাঙ্গা মৃত্যুদণ্ড হত্যা হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…