আন্তর্জাতিক

জার্মানির উৎসব সমাবেশে হামলা, ছুরিকাঘাতে নিহত ৩

জার্মানির উৎসব সমাবেশে ছুরিকাঘাতে আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির একটি উৎসব সমাবেশে হামলার সময় পুলিশ ও আহত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জার্মানির পশ্চিমাঞ্চলীয় একটি শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব সমাবেশে ছুরিকাঘাতে তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (২৩ আগস্ট) শুক্রবার রাত ১০টার দিকে জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অজ্ঞাত এক ব্যক্তি এই হামলা চালায়। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। হামলাকারীকে ধরা সম্ভব হয়নি।

জোলিঙ্গেন শহরের মেয়র একটি বিবৃতিতে বলেছেন, আমাদের শহরে হামলার ঘটনাটি আমার হৃদয়কে বিচ্ছিন্ন করে দিয়েছে। যাদের হারিয়েছি তাদের কথা ভাবলে আমার চোখে পানি আসছে। আমি তাদের জন্য প্রার্থনা করি যারা এখনও তাদের জীবনের সাথে যুদ্ধ করছেন।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা হয়েছে। তবে এর উদ্দেশ্য কী তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়:ছুরিকাঘাত জার্মানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…