বাংলাদেশ

দেশে করোনায় আরও ২৮ জন আক্রান্ত

নতুন করোনাভাইরাসের ভাইরাসের কাল্পনিক ছবি, সংক্রমণের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করোনাভাইরাসের ভাইরাসের কাল্পনিক ছবি, যা সংক্রমণ ও প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব সংক্রমণ শনাক্ত হয়। এই সময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন সাতজন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।

বিষয়:করোনা করোনা আকঙ্ক কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…