গাজা সিটির ৩টি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
গতকাল ১৫ জুন শনিবার রাতে একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
এদিকে হামাসের হামলায় দক্ষিণ গাজার রাফাহ শহরে একদিনে ৮ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে সৈন্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় বন্দী ২ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাসেম ব্রিগেড।
অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা।
ইতালিতে জি-৭ এর শীর্ষ সম্মেলনে জাতিসংঘের ত্রাণ সংস্থাকে অবশ্যই গাজায় বিনা বাধায় কাজ করার অনুমতি দিতে হবে বলে জানিয়েছেন জি-৭ এর নেতারা।







