চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে স্কুলের খাবার খেয়ে ২৩৩ শিশু হাসপাতালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনে স্কুলের খাবার খেয়ে ২৩৩ শিশু হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে দুই শতাধিক স্কুল শিক্ষার্থী ‘খাবারযোগ্য নয় এমন রং’ ব্যবহার করে তৈরি খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে ২৩৩ শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেন থেকে নেয়া খাবারের নমুনা পরীক্ষায় জাতীয় নিরাপত্তা সীমার চেয়ে ২ হাজার গুণ বেশি সীসার মাত্রা পাওয়া যাওয়ার পর আটজনকে গ্রেপ্তার করা হয়।

Banglabid

পুলিশ জানায়, স্কুলটির অধ্যক্ষ কিচেন স্টাফদের অনলাইন থেকে রং কিনতে বলেছিলেন। কিন্তু শিশুরা অসুস্থ হয়ে পড়ার পর লুকিয়ে রাখা রং খুঁজে পেতে তল্লাশি চালাতে হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই রংয়ের ওপর পরিষ্কার করে লেখা ছিল ‘খাওয়ার উপযোগী নয়’।

একজন অভিভাবক বলেন, তার ছেলের লিভার ও হজম প্রক্রিয়ার ওপর এটি দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলে তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

Reneta

চীনের রাষ্ট্রায়ত্ত মিডিয়া স্কুলের রান্নাঘরের সিসিটিভি ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে দেখা যাচ্ছে, কর্মীরা খাবারে রঙ্গিন পদার্থ মাখাচ্ছেন।

অধ্যক্ষ ও আরও সাতজন ওই প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলটি চালাচ্ছিলেন। বিষাক্ত ও ক্ষতিকর খাবার দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

কতদিন ধরে স্কুলটিতে খাবারে এগুলো মেশানো হচ্ছিল তা এখনো পরিষ্কার নয়। তবে অভিভাবকরা কেউ কেউ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলছে, গত মার্চ থেকেই তাদের সন্তানরা পাকস্থলী ও পায়ে ব্যথার এবং ক্ষুধামন্দার কথা বলছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবিষক্রিয়ায় আক্রান্ত শিশুশিশু হাসপাতালে
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT