চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলবদলে এপর্যন্ত সর্বোচ্চ দাম পেলেন যে ৫ ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুটি ফুটবল খেলোয়াড়ের উদযাপন মুহূর্তের ছবি, একজন দাঁড়িয়ে অন্যজন হাঁটু গেড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ক্লাব ফুটবলে চলছে বিরতি। দলবদলের সময় এখন। ক্লাবগুলো পছন্দের খেলোয়াড়কে নিতে কাড়ি কাড়ি অর্থ ঢালছে। ইউরোপের সেরা পাঁচ লিগে দলবদল শেষ হতে মাসখানেকের বেশি বাকি। ১৬ জুন থেকে শুরু হয়েছে দলবদল, শেষ হবে ১ সেপ্টেম্বর। এপর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বেশি খরচ করেছে। যারমধ্যে সেরা পাঁচ খরচের ফুটবলার টেনেছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল।

এর্যন্ত সর্বোচ্চ খরচ করে জার্মান ২২ বর্ষী মিডফিল্ডার ফ্লোরিন রিৎজকে বেয়ার লেভারকুসেন থেকে উড়িয়ে এনেছে লিভারপুল। খরচ করতে হয়েছে ১২৫ মিলিয়ন ইউরো। অলরেডদের সাথে ৪ বছরের চুক্তি করেছেন ফ্লোরিন।

লিভারপুল জার্মানির ক্লাব ফ্রাঙ্কফুর্ট থেকে উড়িয়ে এনেছে ফ্রেঞ্চ স্ট্রাইকার হুগো একিতিকেকে। সেরা পাঁচের দ্বিতীয় অবস্থানে ২৩ বর্ষী হুগোর নাম। অলরেডরা তাকে আনতে গুনেছে ৯৫ মিলিয়ন ইউরো। তার সাথেও ৪ বছরের চুক্তি করেছে।

Banglabid

তিনে ক্যামেরুন জাতীয় দলের স্ট্রাইকার ব্রায়ান এম্বুমো। ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন ২৫ বর্ষী এম্বুমো। রেড ডেভিলদের গুনতে হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি।

ইংলিশ ক্লাব উলভসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিয়াস কুনহাকেও মোটা খরচায় টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ বর্ষী তারকাকে আনতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করেছে। পাঁচ বছরের চুক্তিতে রেড ডেভিলদের হয়ে খেলতে এসেছেন তিনি।

পাঁচে স্পেনের মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি। লা লিগার রিয়াল সোসিয়েদাদ থেকে তাকে উড়িয়ে এনেছে আর্সেনাল। গানাররা খরচ করেছে ৭০ মিলিয়ন ইউরো। স্পেনিয়ার্ড জুবিমেন্ডির সাথে প্রিমিয়ার লিগ জায়ান্টরা চুক্তি করেছে পাঁচ বছরের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালফ্লোরিন রিৎজম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমতায় গেলে তারা দলের মতো সুষ্ঠুভাবে দেশও নিয়ন্ত্রণ করবে জামায়াত

পরবর্তী

মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীকে

পরবর্তী
বাংলাদেশের একজন শিক্ষিকার দাফন, উপস্থিত নারীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীকে

তিশা ও দুই অভিনেতার ছবি, বাংলার বিনোদন জগতের জনপ্রিয় তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘থ্রি ইডিয়টস’ তারকার বিপরীতে তিশা, সঙ্গে বাসার

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT