অন্যান্য খেলা

আর্চারির বিশ্ব ইভেন্ট: তুরস্কে গেলেন ৭ বাংলাদেশি

তুরস্কে আর্চারির বিশ্ব ইভেন্টে অংশ নেওয়া বাংলাদেশি খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে আর্চারির বিশ্ব ইভেন্টে অংশ নেওয়া বাংলাদেশি খেলোয়াড়দের দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কের আন্তালিয়ায় আগামী ১৮-২৩ মে হতে যাওয়া ‘২০২৩ আর্চারি ওয়ার্ল্ড কাপ, স্টেজ-১’ এ অংশগ্রহণের জন্য দেশ ছেড়েছেন সাত বাংলাদেশি আর্চার। সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্স যোগে আন্তালিয়ার উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেন। 

টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ ইভেন্টে বাংলাদেশের হয়ে অংশ নেবেন- মোহাম্মাদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আরিফ। রিকার্ভ নারী ইভেন্টে অংশ নিচ্ছেন দিয়া সিদ্দিকী।

কম্পাউন্ড পুরুষ ইভেন্টে মোহাম্মাদ আশিকুজ্জামান ও নারী ইভেন্টে পুষ্পিতা জামান আসরে থাকছেন।

১৮ এপ্রিল বাংলাদেশ সময় বিকাল ৫টায় কম্পাউন্ড ডিভিশনে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা হবে। পরদিন ১৯ এপ্রিল একই সময়ে হবে রিকার্ভ ডিভিশনে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা।

বিষয়:আর্চার তুরস্ক বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…