গোপালগঞ্জ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চালানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সেনা সদস্যরা রাস্তায় অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জ শহরে চলমান কারফিউয়ের ভেতর যৌথ বাহিনীর অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং  আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

এছাড়া, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত থেকে কারফিউ জারি করা হয়েছে। সেইসাথে এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

 

বিষয়:২০ জন আটক গোপালগঞ্জ যৌথ অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…