জনপদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের আলোচনা, দুর্ঘটনা স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ শ্রমিক

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী।

মঙ্গলবার ৭ অক্টোবর বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়কের কালিহাতীর বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নির্মাণ শ্রমিকরা কালিহাতী থেকে পিকআপভ্যান যোগে এলেঙ্গার দিকে যাবার পথে বাংড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তপক্ষে ১২ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:মৃত ঘোষণা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…