মুন্সিগঞ্জ মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌ-ডাকাতির আধিপত্য নিয়ে ২ গ্রুপের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
গতকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আইয়ুব আলী নামের গুলিবিদ্ধ একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারার রাসেল ফকির ও চাদপুরের মতলবের তুহিন নামের দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।








