চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ সমকামী দম্পতির সন্ধান করতে গিয়ে ২ লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

নিখোঁজ সিডনি সমকামী দম্পতির সন্ধান করতে গিয়ে দু’টি লাশ উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। তাদের দাবি, নিখোঁজ দম্পতি জেসি বেয়ার্ড এবং লুক ডেভিস’র সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, বুঙ্গোনিয়া শহরের একটি গ্রামের প্রবেশদ্বার থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার কারেন ওয়েব বলেন, ‘লাশ দু’টি লুক এবং জেসির বলে আমরা খুবই আত্মবিশ্বাসী।’

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ড্যানিয়েল ডোহার্টি বলেন, মৃতদেহগুলো গ্রামের প্রবেশদ্বারের কাছেই পাওয়া গেছে। দেহগুলোকে পাথর এবং ধ্বংসাবশেষ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, প্যাডিংটনের বাড়িতে তাদের হত্যা করা হয়। পরে দু’টি ‘সার্ফ ব্যাগে’ করে একটি সাদা ভ্যান দিয়ে ওই স্থানে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ অফিসার লামারে-কন্ডন’র বিরুদ্ধে দম্পতি হত্যার অভিযোগ আনার চার দিন পর আজ মঙ্গলবার সকালে এই মৃতদেহগুলো উদ্ধার হয়।

Reneta

পুলিশের তদন্ত বিভাগ বলছে, লামারের নামে নিবন্ধিত গুলিতে ‘উল্লেখযোগ্য’ পরিমাণ রক্ত পাওয়া গেছে। এছাড়াও প্যাডিংটনের বাড়িতে বিশৃঙ্খল আসবাবপত্রের মাঝে ওই গুলির একটি বুলেট পাওয়া গেছে।

এই দম্পতিকে হত্যার অভিযোগে লামারেকে গ্রেপ্তার এবং গত শুক্রবার আদালতে হাজির করা হয়েছিল। সেদিন জামিন প্রত্যাখান করে কারাঘারে প্রেরণ করা হয় তকে। যদিও অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি লামারে কন্ডন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ানিখোঁজ দম্পতির লাশ উদ্ধারসমকামী দম্পতিসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT