চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ফলাফলে কারসাজিতে অভিযুক্ত ট্রাম্প, আত্মসমর্পণের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী পরাজয় বেআইনিভাবে পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আগামী ২৫ আগস্টের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আজ (১৫ আগস্ট) মঙ্গলবার বিবিসি তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরিদের দ্বারা নির্বাচনের ফলাফলে কারসাজি করার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। চলতি বছর এই নিয়ে চতুর্থবার ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তবে সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ফুলটন কাউন্টি জেলা অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত শুরু করেন। গতকাল সোমবার মধ্যরাতে অভিযুক্ত আসামীদের তালিকায় ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, সাবেক হোয়াইট হাউস চিফ অফ স্টাফ মার্ক মিডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান এবং বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্ককে অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, ষড়যন্ত্রকারীরা ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পরিবর্তন করার ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। চার্জশিটে আসামীদেরকে ‘অপরাধী সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়। তাদের অপরাধগুলোর মধ্যে রয়েছে,

  • মিথ্যা বক্তব্য প্রদান করা ও লেখা
  • পাবলিক অফিসারের ছদ্মবেশ ধারণ করা
  • জালিয়াতি
  • মিথ্যা দলিল দাখিল করা
  • সাক্ষীদের প্রভাবিত করা
  • কম্পিউটারে তথ্য পাচার
  • রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার ষড়যন্ত্র
  • চুরি এবং মিথ্যাচার
  • সবচেয়ে গুরুতর অভিযোগ, র‌্যাকেটিয়ার ইনফ্লুয়েন্সড অ্যান্ড করেপ্ট অর্গানাইজেশন অ্যাক্ট (রিকো) অ্যাক্ট লঙ্ঘন, যার সর্বোচ্চ শাস্তি ২০ বছরের কারাদণ্ড।

অ্যাটর্নি ফানি উইলস জানিয়েছেন, ট্রাম্পসহ মোট ১৮ জন বিবাদীকে আগামী ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। জর্জিয়ার সাধারণ আইন অনুযায়ী, বিচারকরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি বিবাদীদের আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঐচ্ছিকভাবে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই তদন্ত, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিবৃতিতে ট্রাম্প প্রচারাভিযান জেলা অ্যাটর্নিকে উত্তেজক পক্ষপাতকারী হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, তিনি ২০২৪ সালের রাষ্ট্রপতি পদে হস্তক্ষেপ করতে এবং ট্রাম্পের প্রভাবশালী প্রচারাভিযানের ক্ষতি করার জন্য এই জাল অভিযোগ দায়ের করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পের মামলাডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রে
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT