চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুনে আরও বহু মানুষ দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের বড়বাজার এলাকার ফলপট্টিতে অবস্থিত ‘ঋতুরাজ হোটেল’-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বুধবার ভোর ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিভেনি।

প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই হোটেলের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা হোটেলটিকে কার্যত একটি ‘গ্যাসচেম্বারে’ পরিণত করে। এতে দমকল বাহিনীর সদস্যদের হোটেলের ভেতরে প্রবেশে মারাত্মক বাধা সৃষ্টি হয়। তবে তারা জানালা ভেঙে মই দিয়ে চতুর্থ ও পঞ্চম তলায় ঢুকে উদ্ধারকাজ চালান। শ্বাসকষ্টে অনেকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘিঞ্জি এলাকা, অপ্রতুল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সময়মতো উদ্ধার তৎপরতা চালানো না যাওয়ার কারণে হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার জন্য কলকাতা পৌরসভাকে দায়ী করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছিল না। করপোরেশন কী করছে, সেটাই প্রশ্ন।

কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডকলকাতার হোটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT