চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের ‘১৩ টি প্রশ্ন’র মুখোমুখি ঋতুপর্ণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
- সেমি লিড, বিনোদন
A A
অফিসে দুইজন ব্যক্তি বসে আলোচনা করছেন, গিটার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বাংলাদেশে আসেন দু’বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকা ছাড়ার আগে শনিবার বিকেলে তিনি এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে।

এদিন পুরো বিকেল তিনি ছিলেন চ্যানেল আইয়ে। চলচ্চিত্র সহ নানা প্রসঙ্গে এদিন চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মের মুখোমুখি হন ‘রাঙ্গা বউ’ খ্যাত এই অভিনেত্রী।

এদিন বিকেলে ‘১৩টি প্রশ্ন’ নিয়ে জনপ্রিয় এই নায়িকার মুখোমুখি হন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপনা জগতের জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয়।

Banglabid

জয়ের প্রশ্নের জবাবে ঋতুপর্ণা কথা বলেছেন তার ক্যারিয়ার ও জীবনের নানা বাঁকবদল নিয়ে।

চ্যানেল আইয়ের জন্য এই অনুষ্ঠানটির নাম ‘১৩টি প্রশ্ন’। জয়ের উপস্থাপনায় এরইমধ্যে অনুষ্ঠানটি দেখতে পারছেন দর্শক। ঋতুপর্ণাকে নিয়ে পর্বটি খুব শিগগির প্রচার হবে বলে জানিয়েছেন জয়।

এরআগে চ্যানেল আই-তে প্রচার হওয়া জয়ের আরেক শো ‘৩০০ সেকেন্ড’ তাকে উপস্থাপক হিসেবে নতুন করে পরিচিতি এনে দেয়।

Reneta

উপস্থাপনা ও অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছেন জয়। নতুন করে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানটি নিয়েও আশাবাদী তিনি। জানালেন, তার এই অনুষ্ঠানে উপস্থাপনায় ভিন্নধারা থাকছে।

জয় বলেন, এই শোটি তথ্যবহুল। এরমধ্য দিয়ে ভিন্নধারার উপস্থাপনায় দেখা যাবে আমাকে। আগে যত উপস্থাপনা করেছি সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না।

‘যদি কোনো অতিথি বিতর্কিত কাজ করে থাকে তাকে খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি। আরও পরিষ্কার করে বলতে গেলে, মানুষ যেভাবে জিজ্ঞেস করা উচিত বলে মনে করেন সেভাবেই প্রশ্নগুলো করেছি।’

শোটি পরিচালনা করছেন সেহাঙ্গল বিপ্লব। তিনি বলেন, রাত ১০টা ১০মিনিটে সপ্তাহে পাঁচদিন চ্যানেল আইয়ের পর্দায় এটি প্রচার হচ্ছে।

এরইমধ্যে এনবিআর’র চেয়ারম্যান, নায়িকা মৌসুমী, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন থেকে অনেককেই এই শোতে অতিথি করা হয়েছে।

শুধু বিনোদন অঙ্গন নয়, দেশের যে কোনো সেক্টরের বিশেষ ব্যক্তিদের নিয়ে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমসাময়িক এবং তার কর্মভিত্তিক প্রসঙ্গ।

শেষে চমক হিসেবে রাখা হয়েছে অতিথি নিজের না বলা কথা। যে কথাগুলো আগে তিনি কোথাও বলেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণাক্যারিয়ারজয়ঝন্টুতিনশো সেকেন্ডবাঁধনমালেক আফসারীমৌসুমীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১৮ করলেই টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশের

পরবর্তী

‘ট্রাঙ্ক ভেঙ্গে চালের বস্তায় টাকা ভরে ডাকাতেরা’

পরবর্তী
নিরাপত্তা বাহিনীসহ সন্দেহভাজনরা রাস্তা দিয়ে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ট্রাঙ্ক ভেঙ্গে চালের বস্তায় টাকা ভরে ডাকাতেরা'

ফাইল ছবি

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT