চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির ১১ দফা দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে গঠিত সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় সেগুনবাগিচায় এক রেষ্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী সঞ্চালনা করে সদস্য সচিব সোহেল রানা সম্পদ। এসময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির গণমাধ্যম ও যোগাযোগ সমন্বয়ক আবু হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মতবিনিময় সভায় ১১ দফা দাবি নিয়ে আলোচনা করা হয়। এই দাবিগুলো সরকারকে অবহিত করা হবে।

১১ দফা গুলো হচ্ছে:

১. সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন জাতীয় কমিশন গঠন করতে হবে।
২. সড়ক পরিবহন নীতিমালা ২০২২ সংস্কার করে একটি সমোপযোগী নীতিমালা প্রণয়ন করতে হবে।
৩. যানজট নিরসনে সিগন্যাল ফ্রী ট্রাফিক সিস্টেম চালু করতে হবে।
৪ মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় শ্রম অধিদপ্তরের প্রতিনিধি দিয়ে ও সব পক্ষের প্রতিনিধি নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে বৈধ ভোটার তালিকা প্রণয়ন করে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলো গঠন করা।
৫. কল্যাণ ফান্ডের জন্য সংগৃহীত চাঁদার যথাযথ হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৬ দেশে অপেক্ষাকৃত কমমূল্যের গাড়ির ব্যাটারি টায়ার ও ফিল্টার সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করে পরিবহন রক্ষণাবেক্ষণ ব্যয় কমাতে হবে প্রয়োজনীয় যন্ত্রাংশের ক্ষেত্রে বিদেশি নির্ববতা কমাতে হবে আমদানিকৃত যন্ত্রাংশের শুল্ক কমাতে হবে।
৭ ট্রাফিক পুলিশের কাজ টার্মিনাল থেকে পরিচালিত হবে। তাহলে থাকবেনা ফিটনেস বিহীন গাড়ি, থাকবেনা লাইসেন্স বিহীন চালক।
৮. প্রত্যেকটি বাস টার্মিনালে মিনি হসপিটাল ব্যবস্থা করে শ্রমিক ও যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করতে হবে।
৯. প্রত্যেকটি বাস টার্মিনালে ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপারদের জন্য প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে হবে।
১০. বিআরাটির হয়রানি বন্ধ করে সহজ পদ্ধতিতে চালকের লাইসেন্স দিতে হবে।
১১. কোন প্রকার দুর্ঘটনার জন্য জনসাধারণকে আইন নিজ হাতে তুলে নেওয়া বন্ধ করতে হবে এবং মালিক শ্রমিকের সমন্বয়ে তদন্ত প্রতিবেদন করে বিচার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা আব্দুর রহমান, সবুজ সিকদার,আসাদ রহমান, মোশারফ হোসেন, অ্যাডভোকেট খালিদ, বাচ্চু ভুইয়া, মো. আরিফুল ইসলাম,মেজর জাহাাঙ্গীর আলম, মাওলানা ওমর ফারুখ, সৈয়দ মাহবুবুর রহমান, আজিজা সুলতানা, জাকির হোসেন
শহীদুল ইসলাম, মো. নুরুল আফসার পারভেজ, মো. আমির হোসেন, মো. শাহিন, মো. ইসমাইল, ফারুক হোসেন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদাবাজিযানজট নিরসনসড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT