চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে।

শনিবার দুপুরে মহাসড়কে সদর উপজেলার উজানিসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রী বিল্লাল হোসেন জেলার কসবা উপজেলার খাড়েরা মধ্যপাড়া গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে। আহতরা হলেন একই পরিবারের সিএনজি যাত্রী শাকিল আহমেদ (২৭), মাতা শিরিন আক্তার (৫০) ও স্ত্রী মিতু আক্তার (২৫)। এছাড়াও এ ঘটনায় সিএনজির অপর যাত্রী পুলিশ সদস্য হাসিবুল হাসান (২৫) আহত হন। সে আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামের ফজলু ভূঁইয়ার ছেলে।

আহতরা জানান, সকালে কসবা উপজেলার খাড়েরা থেকে সিএনজি চালিত অটোরিক্সাটি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিল। অটোরিক্সাটি ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় আসার পর অপর দিক থেকে একটি প্রাইভেটকার এসে সিএনজিটিকে মুখোমুখি চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়াসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT