চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টারে স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সুযোগ হাতছাড়ার মিছিল, শিশুতোষ ভুল, নিজেদের জালেই বল জড়ানো, অফসাইডে গোল বাতিল, গোলের জবাবে পাল্টা গোলের হিড়িক, শেষে স্পেনের হাসি। ইউরোয় ৮ গোলের রোমাঞ্চের এক ম্যাচে দেখা মিলল ফুটবলীয় চড়াই-উতরাইয়ের রোমাঞ্চকর চিত্রনাট্যের। তাতে ক্রোয়েশিয়াকে বিদায় করে সেরা আটে জায়গা করে নিয়েছে স্পেন।

সোমবার রাতে কোপেনহেগেনে সেরা ষোলোর লড়াইয়ে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে ৫-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

বলের দখল রাখা আর লক্ষ্যে শট নেয়ার আধিপত্যের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে স্পেন, ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক উনাই সিমোনের ভুলে। প্রায় মাঝমাঠ থেকে পেদ্রির লম্বা ব্যাকপাস পা দিয়ে নিয়ন্ত্রণ নিতে যেয়ে অনেকটা হেলাফেলায় সিমোন যখন বল ফসকে নিজেদের জালেই জড়িয়ে যেতে দেন।

ম্যাচের ২০ মিনিটের সেই ভুলের মাশুল শোধ দিতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্পেনকে। হোসে গায়ার শট প্রথমে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন ক্রোয়েশিয়া গোলরক্ষক, কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, ওঁত পেতে থাকা পাবলো সারাবিয়া ফিরতি বুলেট শটে সমতা ফেরান। সমতায় আসে বিরতি।

দ্বিতীয়ার্ধে ফিরেই লিড নেয় স্প্যানিশরা। ম্যাচের ৫৭ মিনিটে গোল করেন সেজার আজপিলিকুয়েতা, বলের যোগান দিয়েছিলেন ফের্নান তোরেস, হেডে আসে গোল।

ম্যাচের ৭৩ মিনিটে স্পেনের একটি গোল অফসাইডের খাড়ায় বাতিল হয়। ৭৭ মিনিটে ফের্নান তোরেসের গোলেই জয় প্রায় ধরেই ফেলেছিল স্প্যানিশরা, পাউ তোরেসের বাড়ানো বলে গোল এলে ডাগআউটে উল্লাসে ফেটে পড়েন কোচ লুইস এনরিকেও।

Reneta

এনরিকের ওই হাসি মিইয়ে যেতে সময় লাগেনি। সাত মিনিটের ব্যবধানে যখন দুই গোল করে খেলা অতিরিক্ত সময়ে নেয় ক্রোয়েশিয়া। প্রথমে ৮৫ মিনিটে মিসলাভ ওরসিচ ও পরে নির্ধারিত সময়ের দ্বিতীয় মিনিটে ওরসিচের বাড়ানো বলে গোল করেন মারিও পাসালিচ।

ওরসিচের গোলটি অবশ্য ফিরিয়েছিলেন আজপিলিকুয়েতা, কিন্তু তার আগেই বল গোললাইন অতিক্রম করায় টিকে যায় গোল।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতে আর ক্রোয়েটদের সুযোগ দেয়নি এনরিকের শিষ্যরা। ১০০তম মিনিটে ড্যানিয়েল ওলমোর বাড়ানো বলে জাল খুঁজে নেন আলভারো মোরাতা। তিন মিনিট পর ওলমোর বানিয়ে দেয়া বলেই ক্রোয়েটদের জালে শেষ পেরেকটি ঠোকেন মিকেল ওয়ারজাবাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১লিড স্পোর্টসস্পেন-ক্রোয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT