চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৯ বছরে পা রাখলেন লতা মঙ্গেশকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

৮৯ বছরে পা রাখলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্ম নিয়েছিলেন সংগীতের এই স্বনামধন্য শিল্পী।

যুগ যুগ ধরে উপমহাদেশের সংগীতে রানীর আসন দখল করে আছেন লতা মঙ্গেশকর। ভারতীয় চলচ্চিত্রের গানে তাকে অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

১৯২৯ সালের এই দিনে ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা। তার বাবা পণ্ডিত দ্বীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয়সংগীত শিল্পী ও মঞ্চ অভিনেতা। মা শিবন্তি ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল লতার। তাই পরিবারের উৎসাহে গানের চর্চাও শুরু করেন তিনি।

মাত্র ১৩ বছর বয়সে পেশাগত শিল্পী হিসেবে পরিচিতি পান লতা। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমায় গান গেয়েছেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। হিন্দিসহ বিশ্বের মোট ২৬টি ভাষায় গান করেছেন তিনি। এ ছাড়া ভারতের ২০টি আঞ্চলিক ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটিও তারই দখলে।

হেমন্ত মুখার্জী ও বিশ্বজিৎ চ্যাটার্জীর সাথে লতা মঙ্গেশকর

২৫ হাজারেরও বেশি গান গেয়ে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’-এও নামও লিখিয়েছেন এ গায়িকা। এ জন্য ভারতের ইতিহাসের সর্বাধিক সফল নারী প্লেব্যাক শিল্পী হিসেবে ধরা হয় লতা মঙ্গেশকরকে।

সংগীতে অসামান্য অবদানের জন্য লতা মঙ্গেশকর পেয়েছেন পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার, এনটিআর জাতীয় পুরস্কার, ও ভারতরত্নসহ দেশি বিদেশী অনেক পুরস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিনেস বুকভারতীয়লতা মঙ্গেশকরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT