বিনোদন

৬০০ মিলিয়ন ছাড়ালো ‘নো টাইম টু ডাই’র আয়

নো টাইম টু ডাই সিনেমার মূল চরিত্রের দৃশ্য, জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেইগ. Channel i News - চ্যানেল আই নিউজ

নো টাইম টু ডাই সিনেমার একটি দৃশ্য যেখানে ড্যানিয়েল ক্রেইগ জেমস বন্ডের চরিত্রে কেন্দ্রীয়ভাবে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৫তম বন্ড ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ৬০০ ডলারের বেশি আয় করেছে। করোনা মহামারীর কারণে জৌলুস হারানো সিনেমা হলগুলোর প্রাণ ফিরিয়ে এনেছে ২৫০ মিলিয়ন বাজেটের এই ছবি।

‘নো টাইম টু ডাই’ ছবিটিতে অভিনয় করে ভক্ত ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন ড্যানিয়েল ক্রেগ। কেউ কেউ বলছেন বন্ড চরিত্রে এটাই তার সেরা পারফরমেন্স।

‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। ২০০৬ সাল থেকে পিয়ার্স ব্রসনানের পরিবর্তে জেমস বন্ডের চরিত্রে তিনি অভিনয় করতেন।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

বিষয়:জেমস বন্ড নো টাইম টু ডাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…