চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন জেমস বন্ড খোঁজা শুরু, আলোচনায় কারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
বিনোদন
A A

গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মনে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রূপালি পর্দার সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র হিসেবে পরবর্তী ‘জেমস বন্ড’ কে হতে চলেছেন? সেই প্রশ্নের উত্তরই যেন এবার খুব শিগগির মিলতে চলেছে।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্রের জন্য অডিশন বা অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

ব্রিটিশ সিক্রেট সার্ভিসের জেমস বন্ড চরিত্রে কে আসছেন, তা জানার অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে চলেছে।ফ্রাঞ্চাইজির ২৬তম সিনেমার জন্য বন্ড নির্ধারণ করতে অডিশন শুরু করেছে প্রযোজনা সংস্থা।

সিএনএন জানিয়েছে, অ্যামাজন এমজিএম স্টুডিও এক বিবৃতিতে বলেছে, এই ব্লকবাস্টার সিনেমার পরবর্তী কিস্তি শুরু করতে নির্মাতা নির্ধারণের পর আরও এক ধাপ আগানো সম্ভব হয়েছে।

তবে কেবল জেমস বন্ড নয় সহশিল্পী খোঁজার কাজও শুরু করে দিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিও। বিবৃতিতে বলা হয়, “পরবর্তী জেমস বন্ডের সন্ধান চলছে এবং অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে।”

অডিশন চলাকালীন সিনেমা সংক্রান্ত আর তেমন কোনো তথ্য সামনে আনা হবে না জানিয়ে প্রযোজনা সংস্থা আরও বলেছে, “সঠিক সময় এলেই আমরা জিরোজিরোসেভেনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেব।”

Reneta

এখন দেখার বিষয় পুরনো বন্ডদের উত্তরসূরী কে হতে চলেছেন। সিএনএন জানিয়েছে, বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন ও হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডি।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। এরপর জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান বন্ড হয়েছেন।

ব্রসনানের পর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অডিশনজেমসজেমস বন্ডবন্ডলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬

দামিয়েত্তা বন্দরে হামলায় ইরানকে দায়ী করার দাবি নাকচ করল মিশর

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT