চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়া নাকি প্রায় শেষ পর্যায়ে। কে হচ্ছেন পরবর্তী ০০৭ এর কাঙ্ক্ষিত চরিত্র? সেই প্রতীক্ষার অবসান খুব শিগগিরই হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সিনেমা সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন দাবি করেছেন ইন্ডাস্ট্রি ইনসাইডার ড্যানিয়েল রিচম্যান।

রবিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রিচম্যান জানান, জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের জন্য কাস্টিং এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমনকি নতুন বন্ডকে ইতোমধ্যেই বেছে নেওয়া হয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি!

ড্যানিয়েল রিচম্যানের ভাষায়, “আমি শুনছি, জেমস বন্ডের কাস্টিং এখন চূড়ান্ত পর্যায়ে। এমনও হতে পারে, তারা ইতোমধ্যেই তাদের বন্ড খুঁজে পেয়েছে।”

তবে নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি, কারা কাস্টিংয়ের শেষ ধাপে রয়েছেন কিংবা শেষ পর্যন্ত কাকে ০০৭ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর থেকেই নতুন জেমস বন্ড নিয়ে জল্পনা চলছে। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে ০০৭ চরিত্রে ক্রেগের অধ্যায় শেষ হয়। এরপর একাধিক অভিনেতার নাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এসেছে।

সাম্প্রতিক গুঞ্জনে এগিয়ে আছেন কলাম টার্নার, জ্যাক লোডেন, জ্যাকব এলোর্ডি, হ্যারিস ডিকিনসন ও অ্যারন টেলর-জনসন। তবে কলাম টার্নার ও জ্যাক লোডেনকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনা।

কেউ কেউ ‘মাস্টার্স অব দ্য এয়ার’খ্যাত টার্নারকে এগিয়ে রাখছেন, আবার অনেকে লোডেনকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছেন। বাজির বাজারেও এই দুই অভিনেতার নাম ঘুরেফিরে সামনে আসছে।

চলতি বছরই পরিচালক ডেনিস ভিলনুভ এবং প্রযোজক অ্যামি পাসকাল ও ডেভিড হেইম্যান কাস্টিংয়ের পরবর্তী ধাপে যাওয়া অভিনেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। আগস্টে স্ক্রিন টেস্ট হওয়ার কথাও তখন শোনা যায়।

ইয়ান ফ্লেমিংয়ের ১৯৫৩ সালে প্রকাশিত গুপ্তচর উপন্যাস থেকে জন্ম নেওয়া জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে এখন পর্যন্ত ২৫টি অফিসিয়াল সিনেমা নির্মিত হয়েছে। ছয় অভিনেতা আনুষ্ঠানিকভাবে ০০৭ চরিত্রে অভিনয় করেছেন। তারা হলেন- শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ।

এখন অপেক্ষা শুধু নতুন মুখটির জন্য। কাস্টিংয়ের শেষ ধাপ সত্যিই শেষ হয়ে থাকলে, খুব শিগগিরই পৃথিবী জানতে যাচ্ছে-পরবর্তী জেমস বন্ড কে? এনডিটিভি

ট্যাগ: জেমসজেমস বন্ডডেনিয়েল ক্রেগতারকালিড বিনোদনসুপারস্টারহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

পরবর্তী

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

পরবর্তী
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT