চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা পাবেন নাটকের শিল্পীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
বিনোদন
A A

টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সঙ্গে ১১টি প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে হাসপাতাল, মেডিকেল সেবা, রেস্টুরেন্ট, কার ওয়ার্কশপ ও পোশাক ব্র্যান্ড।

শিল্পী সংঘের সদস্য অর্থাৎ যারা নাটকের শিল্পী এবং শিল্পী সংঘের সদস্য তারা এসব প্রতিষ্ঠান থেকে বিশেষ সুবিধা পাবেন। শনিবার বিকেলে রাজধানীর নিকেতনে শিল্পী সংঘের অফিসে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় শিল্পী সংঘের।

এরমধ্যে আছে বিশ্বরঙ, ইউনিভার্সাল হাসপাতাল, ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার বাংলামোটর ও বনানী শাখা, সিইএলও রুফটপ বাড্ডা, বনানী ও পরীবাগ শাখা, ওমেন্স ক্লাব মেকওভার এন্ড লেজার, চেজ মটরস, কাচ্চিভাই, রকমারি.কম, পিজ্জু, লেক ভিউ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার ও থাইরো কেয়ার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি, জামিল হোসেন, প্রচার সম্পাদক প্রাণ রায়, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, কার্যনির্বাহী সদস্য শামস সুমনসহ আরও অনেকে।

সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘আমরা এই কমিটির মেয়াদকাল পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছি। সদস্যদের সেবা দিতে আমরা সবসময়ই আন্তরিকভাবে চেষ্টা করি। নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বিভিন্ন ধাপে কাজ করে যাচ্ছি।’

Reneta

সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘যারা আমাদের ভোটের মাধ্যমে তাদের সেবা করার জন্য দায়িত্ব দিয়েছেন আমরা চেষ্টা করি সেই দায়িত্ব পালন করতে। যার একটি প্রচেষ্টা এই আয়োজন৷ নানা রকম সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমাদের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। আমরা এভাবে সবসময় আমাদের সদস্যের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকবো।’

আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, একটি মানবিক উদ্যোগ বলবো আমি এটিকে। সদস্যরা নানাভাবে উপকৃত হবেন। স্বাস্থ্যসেবা, খাবার সেবা, পোশাক, বই পড়াসহ অনেক সুবিধা পাবেন আমাদের শিল্পীরা।

শনিবার চুক্তি স্বাক্ষরের পর থেকে ৩ বছরের জন্য ১১টি প্রতিষ্ঠান বিশেষ ছাড়ে সুবিধা দেবে অভিনয় শিল্পী সংঘের সদস্যদের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত থেকে জানান, শিল্পী সংঘের সঙ্গে যুক্ত হতে পেরে তারা আনন্দিত হয়েছেন।

বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, শুরু থেকেই আমি শিল্প ও শিল্পীদের সঙ্গে ছিলাম। শিল্পী সংঘের এমন চমৎকার উদ্যোগের সঙ্গে থাকতে পেরে বিশ্বরঙ অফিসিয়ালি যুক্ত হতে পারায় আমি ভীষণভাবে আনন্দিত। আশা করি আমাদের একসঙ্গে এই পথচলা সুগম হবে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘআহসান হাবিব নাসিমউর্মিলা শ্রাবন্তী কররওনক হাসানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT