চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে যা বললো শিল্পী সংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
বিনোদন
A A
অভিনেতা সমিতির ২০ বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি অভিনয়শিল্পীদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা, হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিনয় শিল্পী সংঘ।

রবিবার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এমন প্রেক্ষাপটে এক বিবৃতিতে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, “সমাজ তথা রাষ্ট্রের সেবা ও স্বার্থ সংরক্ষণে অভিনয়শিল্পীরা সর্বদা সোচ্চার ও সচেতন। শুধু তাই নয়, যে কোন মানবিক প্রয়োজনেও অভিনয়শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং এই শিল্পীদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ করাও সমাজ তথা রাষ্ট্রেরই নৈতিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।”

বিবৃতিতে আরও বলা হয়, “অভিনয়শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেফতার, মামলা ও হামলায় তৈরী হয় নানা উদ্বেগ এবং উৎকণ্ঠা। যা শিল্পী ও তাঁর পরিবারের স্বাভাবিক জীবনাচারকে করে বিঘ্নিত ও অসহায়। পাশাপাশি সামাজিক জীবনেও তৈরী হয় নানা বিশৃঙ্খলা। তাই শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন করার সংঘবদ্ধ চলমান অপচেষ্টা বন্ধ হোক। এই ব্যাপারে আমরা সরকারের কাছে ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন কর্মপন্থা প্রত্যাশা করছি।”

অভিনয়শিল্পী সংঘ তাদের বিবৃতির শেষে জানায়, “আমরা সর্বদা ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল।”

থাইল্যান্ড যাওয়ার আগে রবিবার (১৮ মে) দুপুরে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার (১৯ মে) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Reneta

এ ঘটনার পর পরই গভীর উদ্বেগ প্রতিবাদে সরব হচ্ছে শোবিজ অঙ্গনের মানুষেরা। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আশফাক নিপুনসহ বহু তারকা নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘকারাগারনাটকনুসরাত ফারিয়াফারিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ি ২০২৬

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT