চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টার দুর্ঘটনায় মেয়েসহ বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
হেলিকপ্টার

ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট নিহত হয়েছেন। ওই ঘটনায় তার মেয়ে জিয়ানাসহ নিহত হয়েছেন আরও নয় জন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিল্লানুয়েভা বিষয়টি নিশ্চিত করেছেন।

৪১ বছর বয়সী ব্রায়ান্ট একটি ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। কিন্তু অবতরনের সময়ই আগুন ধরে বিধ্বস্ত হয় বলে জানিয়ে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বলেন, ওই ঘটনায় কেউই জীবিত নেই।

ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রায়ান্ট তার ক্যারিয়ারের পুরোটাই এলএ লেকারের হয়ে খেলেছেন। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় তাকে।

তার এই হঠাৎ মৃত্যুতে সবাই হতবাক। সেলিব্রেটি ও খেলার তারকারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে বাস্কেটবল খেলার সময় তার স্মরণে নীরবতা পালন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের লেকারস স্টেডিয়ামে গ্র্যামি অ্যাওয়ার্ডেও স্মরণ করা হয় তাকে।

গ্র্যামির উপস্থাপক অ্যালিসিয়া কিজ বলেন, এই মুহূর্তে চূড়ান্ত দু্:খ অনুভব করছি। এনবিএর এক বিবৃতিতে বলা হয়, কোবে ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী মেয়ের হঠাৎ মৃত্যুতে বিধ্বস্ত। গত ২০ সিজন ধরে কোবে আমাদের দেখিয়েছে অসাধারণ প্রতিভার সঙ্গে জেতার তীব্র ইচ্ছের সংমিশ্রণ ঘটলে কী হতে পারে।

Reneta

শেরিফ অ্যালেক্স ভিল্লানুয়েভা বলেন, যখন হেলিকপ্টারটি বিধ্বস্ত হচ্ছিলো তখন তাতে ৯ জন ছিলো। সিটি অব কালাবাসাস বিবৃতিতে জানায়, খুবই দু:খের সংবাদ। সকাল ১০ টার দিকে এক লাস ভার্জিনিসের দূরের মাঠে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ভূমির কোনো মানুষ মারা যায়নি।

ব্রায়ান্ট ২০ বছরের ক্যারিয়ারের পুরোটাই লস অ্যাঞ্জেলেস লেকারের সঙ্গে খেলেছেন। ২০১৬ সালের এপ্রিলে তিনি অবসরে যান। ২০০৮ সালে এনবিএর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় এবং দুইবার এনবিএর ফাইনালের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হন ব্রায়ান্ট। এছাড়া তিনি দুইবার এনবিএর স্কোরিং চ্যাম্পিয়ন এবং দুইবার অলিম্পিক চ্যাম্পিয়নও ছিলেন।

২০০৬ সালে টরন্টো র‌্যাপটরদের বিরুদ্ধে ৮১ পয়েন্ট অর্জন করেন তিনি। যেটা এনবিএর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সিঙ্গেল গেমের রেকর্ড। ২০১৮ সালে ডিয়ার বাস্কেটবল নামে পাঁচ মিনিটের একটি অ্যানিমেটেড ফিল্মের জন্য অস্কারও পান তিনি। যেটা ২০১৫ সালে খেলার উদ্দেশ্যে তার লেখা একটি প্রেমপত্রকে কেন্দ্র করে বানানো।

ব্রায়ান্ট ও তার স্ত্রী ভেনেসার আরো তিনটি মেয়ে আছে, নাটালিয়া, বিয়ানকা ও ক্যাপ্রি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোবে ব্রায়ান্টনিহতবিধ্বস্তহেলিকপ্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT