রিও অলিম্পিক ২০১৬ উপলক্ষে ব্রাজিল সেজেছে বর্ণিল সাজে। উৎসবের রংয়ে বাদ পড়েনি হাতের নখটুকুও। সুন্দর হাতের নখে রিও অলিম্পিকের সাজ সাজিয়ে নিয়েছেন মেয়েরা।
নখে সুন্দর করে আঁকিয়ে নিচ্ছেন অনেকে এবং অলিম্পিক মৌসুমে যুক্তরাষ্ট্রের পার্লারগুলোতে নখের নকশা করার ব্যবসা এখন জমজমাট।
নখে অলিম্পিকের রিং, নিজ নিজ দেশের পতাকা, স্বর্ণের মেডেল এমন কি পাম গাছ পর্যন্ত শিল্পের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে।
নেইল আর্ট ম্যাগাজিন চলমান এই উম্মাদনাকে নেইল আর্ট ফেনোমেনা বলে অভিহিত করেছে।







