চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিশংকরের গল্পে আসাদুজ্জামানের চলচ্চিত্র ‘চরণদাসী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের লেখা গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা আসাদুজ্জামান সবুজ।

জলদাসের লেখা ‘চরণদাসী’ গল্প অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা সবুজ।

চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে তরুণ এই নির্মাতা জানান, হরিশংকর জলদাসের গল্পের প্রতি আগে থেকেই দুর্বলতা ছিলো। চরণদাসী গল্পটি যখন পড়ি তখনই মনে হয়েছিলো, এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা যায়। মনে মনে পণ করেছিলাম, আমার প্রথম চলচ্চিত্র ‘চরণদাসী’ ই হবে! এরপর হরিশংকর জলদাসের সাথে সাক্ষাৎ করে এই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা জানালে তিনি অনুমতি দেন।

‘চরণদাসী’ চলচ্চিত্রটির সর্বশেষ অবস্থা জানিয়ে সবুজ বলেন, চরণদাসীর প্রি-প্রোডাকশন প্রায় শেষের দিকে। চিত্রনাট্যও শেষের পথে। চরণদাসীর সংলাপ ও চিত্রনাট্য করেছেন রাইসুল তমাল। ছবিতে বিনয় বাঁশী জলদাস এর লেখা দুটি গানও ব্যবহার করা হবে।

মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন? এমন প্রশ্নে সবুজ বলেন,মূখ্য চরিত্রগুলোর মধ্যে একটি চরিত্র ঠিক করা হয়েছে। হারাধন চরিত্রে দেখা যাবে জুয়েল জহুরকে। এছাড়া চমকের কথাও জানালেন সবুজ। শিগগির সব চরিত্র চূড়ান্ত করে বিস্তারিত ঘোষণা দিবেন বলে জানান এই নির্মাতা।

‘চরণদাসী’ চলচ্চিত্র টিমের সাথে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস

সম্প্রতি একুশে পদক-২০১৯ পেয়েছেন হিরশংকর জলদাস। সাহিত্যে তার মূল ফোকাস নিন্মবর্গ। তার গল্প নিয়ে এরআগেও দুটো নাটক নির্মিত হয়েছে বলে জানিয়েছেন হরিশংকর জলদাস নিজেই।

Reneta

এ বিষয়ে জলদাস বলেন, ‘ডেন্ডেরি’ নামে একটা গল্প নিয়ে একটা নাটক হয়েছে। আশুতোষ সুজন বানিয়েছেন এটা। ‘এখন তুমি কেমন আছো’ থেকে হাসান নামে একজন পরিচালক নাটক করেছেন। এখন একটা উপন্যাস ও একটি গল্প নিয়ে নাটক এবং ধারাবাহিক হবার প্রস্তুতি চলছে। আমার ‘জলপুত্র’ উপন্যাস অবলম্বনে মঞ্চ নাটকও হয়েছে। ৫-৭ টা মঞ্চায়নও হয়েছে ঢাকার শিল্পকলায়। এখন এই উপন্যাসটাকে ৫২ অ্যাপিস্যুড করে পারভেজ হোসেন নামে একজন ধারাবাহিক বানাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চরণদাসীলিড বিনোদনসবুজহরিশংকর জলদাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT