ক্রিকেট

‘স্যালুট’ ইবাদত

তিনজন ক্রিকেটার মাঠে আলোচনা করছেন, সবুজ ঘাসের মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ক্রিকেটার মাঠে আলোচনা করছেন, সবুজ ঘাসের মাঠে, ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার ইবাদত হোসেন, উইকেট পেলেই স্যালুট দিয়ে উদযাপন করেন মুহূর্তটি। এবার তিনি নিজেও স্যালুট পেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ককে স্যালুটে অভিবাদন জানিয়েছেন সিলেটের দুই সতীর্থ খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহি।

বে ওভালে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর মাঠেই ইবাদতকে স্যালুট দেয়ার ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন রাহি। মুহূর্তেই তা হয়েছে ভাইরাল।

ইবাদত কেনো বল হাতে উইকেট পেলে স্যালুট দেন, সেটি কারো অজানা নয়। বাংলাদেশ বিমানবাহিনীর গর্বিত একজন সদস্য তিনি। খেলার মাঠে সেই ছাপ রেখে আসছেন ক্যারিয়ারের শুরু থেকেই।

সাধারণত প্রতিরক্ষাবাহিনী থেকে ক্রিকেটার উঠে আসার দৃষ্টান্ত নেই বললেই চলে। বিমানবাহিনীতে তিনি যোগ দিয়েছিলেন ভলিবল খেলোয়াড় হিসেবে। কিন্তু স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। ২০১৬ সালে রবি পেসার হান্টে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৯ কিলোমিটার বেগে বল করে সিলেটের তরুণ চলে আসেন বিসিবির ক্রিকেট কর্মসূচিতে।

বিষয়:ইবাদত খালেদ রাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…