ক্রিকেট

স্মৃতিচারণ করবেন গিলক্রিস্টরা, কবিতা পড়বেন বন্ধু

সাইমন্ডসের স্মরণসভা

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন, বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণসভা হবে শুক্রবার। তার বাড়ির কাছে নর্থ কুইন্সল্যান্ডের শহর টাউন্সভিলিতে একত্র হবেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

অজিদের সাবেক খেলোয়াড় ইয়ান হিলি, অ্যাডাম গিলক্রিস্ট, ড্যারেন লেহম্যান, জিমি মাহের এবং ম্যাথু মট স্মৃতিচারণ করবেন। কবিতা পাঠ করবেন সাইমন্ডসের বন্ধু ও কবি রুপার্ট ম্যাককল।

রিভারভিউ স্টেডিয়ামের আয়োজনটি কুইন্সল্যান্ডের পাশাপাশি সাইমন্ডসের পুরনো হোম গ্রাউন্ড গ্যাবায় সরাসরি সম্প্রচার করা হবে।

গত ১৪ মে টাউন্সভিলের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৬ বছর বয়সে মারা যান সাইমন্ডস। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ১৯৮ ওয়ানডে এবং ১৪টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। ছিলেন দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।

বিষয়:গিলক্রিস্ট লেহম্যান সাইমন্ডস স্মরণসভা হিলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…