চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন এবং ডিইউএমসিজেএএ’র প্রধান উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তার সহধর্মিণী, পরিবারের সদস্য, বিভাগের সহকর্মী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই অধ্যাপকের নানা স্মৃতি নিয়ে কথা বলেন।

বেলা সোয়া তিনটার দিকে এক মিনিট নীরবতা পালন এবং অধ্যাপক সাখাওয়াত আলী খানের প্রিয় সংগীত পরিবেশনের মাধ্যমে স্মরণসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর মাসরুরুজ্জামান।

Banglabid

স্মরণসভায় বক্তারা অধ্যাপক সাখাওয়াত আলী খানকে একজন প্রাজ্ঞ শিক্ষক, মানবিক মানুষ এবং সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ হিসেবে উল্লেখ করেন।

তারা বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খানের হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক কোর্স প্রবর্তিত হয় এবং তিনি এই শিক্ষার একটি শক্ত ভিত্তি স্থাপন করে গেছেন।

বক্তারা আরও বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খান ছিলেন একজন ‘আমৃত্যু শিক্ষক’, যিনি সব সময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন। তার জীবনদর্শন, মানবিকতা ও শিক্ষাদানের গুণাবলি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

Reneta

অধ্যাপক সাখাওয়াত আলী খান সাংবাদিকতায় নৈতিকতা, মানবিকতা এবং শান্তির দর্শন শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ড. অলিউর রহমান।

তিনি বলেন, অধ্যাপক সাখাওয়াত শিক্ষার্থীদের চিন্তা করতে শেখাতেন এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করতেন। তার আদর্শ অনুসরণ করেই আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক সাখাওয়াতের শিক্ষার্থী শাহানা হুদা রঞ্জনা বলেন, ‘স্যারকে আমি আগে পেয়েছি আমার বাল্যবন্ধু সুমনার বাবা হিসেবে। সেই ছোটবেলা থেকেই আমি ওই বাসায় বড় হয়েছি। সেই সময় আমরা যে শিক্ষকদের পেয়েছিলাম তারা ছিলেন আমাদের বন্ধুর মতো। স্যার অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও কখনো এমন মনে হয়নি যে উনাকে এটা বলা যাবে না। তিনি সময়মতো ক্লাসে আসতেন। দুই ঘণ্টা ক্লাস নিলেও কেউ বোরিং হতো না। উনি এডিটিং পড়াতে গিয়ে রিপোর্টিং, উনার দৈনিক বাংলার অভিজ্ঞতা এবং দেশের ইতিহাস টেনে আনতেন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খানের অসাধারণ যোগাযোগ দক্ষতা ছিল, যার মাধ্যমে তিনি সহজেই শিক্ষার্থীদের মন জয় করতে পারতেন। তিনি তত্ত্ব ও প্রয়োগের মধ্যে সমন্বয় ঘটিয়ে সাংবাদিকতার শিক্ষাকে আরও কার্যকর করে তুলেছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তিনি অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করতেন।

তিনি ‘আমৃত্যু শিক্ষক’ ছিলেন উল্লেখ করে অধ্যাপক মফিজুর রহমান বলেন, পড়াশোনা বা শিক্ষকতা সংক্রান্ত যেকোন বিষয়ে ফোন করলে তিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত সহজভাবে বুঝিয়ে বলতেন।

অধ্যাপক সাখাওয়াত আলী খানের কন্যা সুমনা শারমিন বর্তমানে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক। তার বক্তব্যের সময় অনেকেই আবেগাপ্লুত হন। তিনি বলেন, ‘আমার বাবার মনের একটি বড় অংশজুড়ে ছিল তার ছাত্রছাত্রীরা। অসুস্থ হওয়ার মাত্র দুদিন আগেও তিনি ক্লাস নিয়েছেন। আইসিইউর ভিতরে তখন উনি আমাকে বলেছিলেন, “আমি তো কটা দিন একটু ক্লাস নিতে পারব না। এটা ছেলে মেয়েদেরকে একটু জানাতে হবে।”

তিনি তার বাবার অসাধারণ ধৈর্য, মানবিকতা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।

স্মরণসভায় অধ্যাপক সাখাওয়াত আলী খানের সহধর্মিণী মালেকা খান বলেন, ‘এই মানুষটা আমার হাতে ধরে আমাকে সামনে তুলে ধরে আমাকে সম্পূর্ণ করতে কাজ করেছেন।’

মালেকা খানের ভাইকে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লায় গুলি করে হত্যা করে। সেই সূত্রে তাদের পরিবারটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে নানাভাবে কাজ করেছেন।

মুক্তিযুদ্ধের পর নির্যাতিত নারীদের সহায়তায় অধ্যাপক সাখাওয়াত আলী খানের অবদানের কথা উল্লেখ করে তার স্ত্রী বলেন, ‘৭১-এ পাকিস্তানিরা মেয়েদের ওপর যে অত্যাচার করেছে, সেই নির্যাতিত মেয়েদের উদ্ধার ও সেবা করার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন—যার নাম ছিল কেন্দ্রীয় নারী পুনর্বাসন সংস্থা। এই কাজে কবি সুফিয়া কামাল ও বদরুন্নেসা আহমেদও যুক্ত ছিলেন।’

স্মরণসভায় অধ্যাপক সাখাওয়াত আলী খানের নামে একটি ট্রাস্ট ফান্ড গঠন, স্মারকগ্রন্থ প্রকাশ এবং বৃত্তি চালুর প্রস্তাব উত্থাপন করা হয়।

সমাপনী বক্তব্যে ডিইউএমসিজেএএ’র সভাপতি মো. শামসুল হক বলেন, ‘অধ্যাপক সাখাওয়াত আলী খানের কর্মময় জীবন আমাদের জন্য পথের পাথেয় হয়ে থাকবে। তার মানবিক ও পেশাগত আদর্শ নতুন প্রজন্ম ধারণ করবে বলে আমরা আশা করি।’

স্মৃতিচারণ শেষে অধ্যাপক সাখাওয়াত আলী খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক সাখাওয়াত আলীআমৃত্যু শিক্ষককেন্দ্রীয় নারী পুনর্বাসন সংস্থাগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগস্মরণসভাস্মৃতিচারণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT