নেপালে ইউএস–বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল স্পেন ফুটবল লিগ কর্তৃপক্ষ। সেই লা লিগা এবার বাংলাদেশের স্বাধীনতা দিবসেও শুভেচ্ছা জানাল। এই জনপ্রিয় ফুটবল লিগটির কর্তৃপক্ষ সোমবার বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানায়।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতায় লাল-সবুজ পতাকার সঙ্গে লা লিগা কর্তৃপক্ষ লিখেছে, ‘হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে।’
স্বাধীনতা দিবসের সকালেই প্রকাশিত হয় এই শুভেচ্ছাবার্তা। বাংলাদেশের মানুষও উষ্ণতার সঙ্গেই সেই শুভেচ্ছা গ্রহণ করেছে। লা লিগা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে পোস্টের নিচে অনেক বাংলাদেশিই মন্তব্য করেছেন।
এর আগে নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার পর নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতায় বাংলাদেশের পতাকার সঙ্গে তার লিখে, ‘কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে লা লিগা।’








