আন্তর্জাতিক

স্কুল ফেলে জলবায়ু রক্ষার আন্দোলনে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা

জলবায়ূ পরিবর্তন-অস্ট্রেলিয়া-শিক্ষার্থী আন্দোলন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য অস্ট্রেলিয়ায় হাজার হাজার স্কুল শিক্ষার্থী ক্লাস ফেলে পথে নেমেছে। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে তারা।

স্থানীয় সময় শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বেরিয়ে এসে গণআন্দোলনে যোগ দিতে থাকে। তাদের মূল অভিযোগ, জলবায়ু রক্ষায় অস্ট্রেলীয় সরকারের গৃহীত নীতিমালা যথেষ্ট নয়।

পুরো অস্ট্রেলিয়া জুড়ে মোট ২৭টি জায়গায় চলছে এই প্রতিবাদ-বিক্ষোভ।

গত সপ্তাহখানেক ধরেই চলছে এই পরিবেশবাদী আন্দোলন। তবে প্রথমদিকে আন্দোলনের আকার আরও ছোট ছিল।

সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এর সমালোচনা করে আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে ‘অ্যাক্টিভিজম’ বলে আখ্যা দেন। আরও বলেন, সরকার ঠিকভাবেই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করছে।

প্রধানমন্ত্রীর সেই সমালোচনা আন্দোলনকে আরও উসকে দিয়েছে বলে মনে করছে অনেক শিক্ষার্থী।জলবায়ূ পরিবর্তন-অস্ট্রেলিয়া-শিক্ষার্থী আন্দোলন

১৭ বছর বয়সী বিক্ষোভকারী জগবীর সিং বিবিসি’কে বলেন, ‘তারা (রাজনীতিক) আজকে যে সিদ্ধান্ত নেবেন কাল তো আমরাই তার ফল ভোগ করব।’

জলবায়ু পরিবর্তন ইস্যুতে কঠোর ব্যবস্থা নিতে দেশের পার্লামেন্টকে সচেতন করার উদ্দেশ্যে চলতি বছরের সেপ্টেম্বরে সুইডেনে এমনই এক আন্দোলন শুরু করেছিল গ্রেটা থানবার্গ নামে ১৫ বছর বয়সী এক কিশোরী। সেখান থেকে অনুপ্রেরণা পেয়েই অস্ট্রেলিয়ায় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বিষয়:অস্ট্রেলিয়া জলবায়ূ পরিবর্তন শিক্ষার্থী আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…