ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার অজ্ঞাতনামা আসামি, গ্রেপ্তার ৮

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের টানা দু’দিনের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ও বুধবার (৪ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
বুধবার সন্ধ্যার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে নাশকতার অভিযোগে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন, মঙ্গলবার ও বুধবার আন্দোলন চলাকালে পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






