আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মিসরীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধি আদাম হামাউই

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মিসরীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধি আদাম হামাউই

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক আদাম হিশাম হামাউই। নিউ জার্সির ১২তম নির্বাচনী এলাকা থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েছেন। একই সঙ্গে মার্কিন কংগ্রেসের ইতিহাসে প্রথম মিসরীয় বংশোদ্ভূত প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

পেশায় প্লাস্টিক সার্জন হামাউই মার্কিন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের চিকিৎসা সেবায়ও অবদান রাখেন তিনি।

২০২৪ ও ২০২৫ সালে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে কাজ করেন হামাউই। সেখানে যুদ্ধাহত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ও শিশুদের চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা তার রাজনৈতিক চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে। বিশেষ করে যুদ্ধের মধ্যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সংকট তাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করে।

নির্বাচনী প্রচারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ এবং সাধারণ মানুষের চিকিৎসাজনিত ঋণ মওকুফের পক্ষে অবস্থান নেন তিনি।

আগামী ৩ জানুয়ারি ২০২৭ সালে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন হামাউই। তিনি বিদায়ী ডেমোক্র্যাট প্রতিনিধি বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হবেন। তার এই জয় নিউ জার্সির রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয়:আদাম হামাউই ডেমোক্র্যাটিক প্রার্থী মার্কিন কংগ্রেস নিবাচন মুসলিম প্রতিনিধি
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…