স্কটল্যান্ড, পোল্যান্ডের বিপক্ষে নেই রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়া হয়েছে। এই মাসে স্কটল্যান্ড এবং পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগীজরা।
রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর খুব একটা ভালো নেই রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে লালকার্ড দেখেছেন। লিগে গোল পেয়েছেন বেশ পরে। এর ভেতর তার নামে ধর্ষণের পুরনো অভিযোগ উঠেছে নতুন করে।
দল ঘোষণার পর পর্তুগালের কোচ বলেছেন, ‘ভবিষ্যতে কোনো কিছুই জাতীয় দলে রোনালদোর অবদান রাখা ঠেকাতে পারবে না।’
এর আগে ক্রোয়েশিয়া এবং ইতালির বিপক্ষেও রোনালদো ছিলেন না। তখন কোচ জানান, জুভেন্টাসে রোনালদোর মানিয়ে নিতে সময় লাগবে। তাই তাকে দলে রাখা হয়নি।
উয়েফা ন্যাশন্স লিগে ১১ অক্টোবর পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। তারপর ১৪ অক্টোবর প্রীতি ম্যাচে দলটির প্রতিপক্ষ স্কটল্যান্ড।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






