বিনোদন

সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ কনসার্ট মাতাবেন যারা

জয় বাংলার জয়োৎসব:

সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ কনসার্টের অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ কনসার্টের জন্য প্রস্তুত অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (২৫ মার্চ) থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি। বর্ণাঢ্য আয়োজনে উৎসবের দ্বিতীয় দিন থাকছে মুক্তিযুদ্ধ কনসার্ট।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের মতোই শনিবারও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংক্রান্ত নাচ-গান, কবিতা আবৃত্তিসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। তবে এদিনের সবচেয়ে বড় আকর্ষণ ‘মুক্তিযুদ্ধ কনসার্ট’।

রাত ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এই কনসার্ট। যেখানে পারফর্ম করবে দেশের চারটি জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, আরবোভাইরাস, দলছুট ও আর্টসেল।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিষয়:আরবোভাইরাস আর্টসেল দলছুট নেমেসিস সোহরাওয়ার্দী উদ্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…