চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
বিনোদন
A A
চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে হাজারো তরুণের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো রাজধানী শহরের বাইরে বসলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ‘জয় বাংলা কনসার্ট’। এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্টে মেতেছে হাজার তরুণ! প্রথমবার চট্টগ্রামে এই কনসার্টেও তারুণ্যের উচ্ছ্বাস!

ঐতিহাসিক ৭ মার্চে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর ৩টায় এই কনসার্ট শুরু হয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়োজনে এই কনসার্ট দেখতে দুপুর ১২টা থেকেই প্রবেশপথে ভিড় করে শত শত তরুণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সব বয়সী মানুষদের দেখা মিলে কনসার্টে!

এবারের জয় বাংলা কনসার্ট মাতাচ্ছে ৯টি দেশীয় ব্যান্ড। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, ক্রিপটিক ফেইট, চিরকুট ও আর্টসেল।

Banglabid

কনসার্ট শুরু হয়েছে জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজের পরিবেশনার মধ্য দিয়ে। প্রায় ৩০ মিনিট ধরে তারা গান পরিবেশন করে। এরমধ্যে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান ‘সবকটা জানালা খুলে দাও না’ পরিবেশন করেন তারা।

বিকাল সাড়ে ৪টার দিকে মেঘদল ও সাড়ে ৫টার দিকে মঞ্চে আসে অ্যাভোয়েড রাফা। এরপর একে একে দর্শক মাতাতে থাকেন লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস ও চিরকুট। আর সবশেষ মঞ্চে উঠার কথা জনপ্রিয় দল ‘আর্টসেল’ এর। প্রতিটি ব্যান্ডই প্রায় ৪৫ মিনিট করে গান পরিবেশনা করবে।

এর আগে বিকাল ৩টার দিকে শুরুতেই মঞ্চে ওঠে প্রায় ২৫ মিনিট ধরে নিজেদের জনপ্রিয় সব গান পরিবেশন করে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভোয়েড রাফাআর্টসেলউচ্ছ্বাসকনসার্টকার্নিভালক্রিপটিক ফেইটচট্টগ্রামচিরকুটজয় বাংলাজয় বাংলা কনসার্টতীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল)নেমেসিসমেঘদললালনলিড বিনোদনসিআরই্সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT