নেমেসিসের জোহাদের স্ত্রী মাহরীন ক্যানসারমুক্ত

নেমেসিসের জোহাদের স্ত্রী মাহরীন ক্যানসার মুক্ত হয়ে হাসিমুখে ছবি তুলেছেন, যা তাদের সুখের মুহূর্তের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
নন্দিত ব্যান্ড ‘নেমেসিস’-এর ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী জানিয়েছেন যে, তার স্ত্রী মাহরীন এখন ক্যানসারমুক্ত। চিকিৎসকের কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট পেয়ে নিশ্চিত হয়েছেন।
জোহাদ তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ত্রীর ক্যানসারমুক্ত হওয়ার সুখবরটি শেয়ার করেন। তবে তিনি উল্লেখ করেন, মাহরীনকে এখনো কিছু চিকিৎসা নিতে হবে।
মঙ্গলবার দুপুরে জোহাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,“আমি খারাপ খবরটি শেয়ার করতে চাইনি, বরং ভালো খবরটাই শেয়ার করতে চেয়েছি… মাহরীন এখন ক্যানসারমুক্ত (রিপোর্ট এবং চিকিৎসকের তথ্য অনুযায়ী)। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি!”
তিনি আরও বলেন,“এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ! আপনারা জানেন, আপনারা কারা। আমরা সবাইকে ভালোবাসি এবং চিরকৃতজ্ঞ। আমাদের জীবনে আপনাদের পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।”
তার শৈশবের ভালোবাসা ও জীবনসঙ্গী মাহরীনের উদ্দেশে জোহাদ লেখেন,“এখনও কিছু চিকিৎসা বাকি আছে, তবে আমরা আশাবাদী যে কঠিন অধ্যায়টি পার হয়ে এসেছি! মাহু, তুমি আমাদের সবার অনুপ্রেরণা। তুমি সত্যিকারের বিজয়ী! তুমি সবচেয়ে সাহসী মানুষ, যাকে আমি চিনি!”






