চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড়শ পেরোনো ও ৫ উইকেটে ভারতের তৃতীয়, বিশ্বে ষষ্ঠ জাদেজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মোহালি টেস্টে ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না শ্রীলঙ্কা। ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলার পর সফরকারীদের প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে লঙ্কানদের একাই ধসিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে ছুটছেন রেকর্ড পাতায় ওলট-পালট করা ঝড় তুলতে।

লঙ্কানরা অবশ্য জাদেজা-ঝড়ের অনেকখানি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। রোববার দুপুরের আগেই অনন্য এক রেকর্ড গড়া হয়ে গেছে জাদেজার। একই টেস্টে দেড়শ পেরনো সেঞ্চুরি ও ৫ উইকেট তুলেছেন তৃতীয় ভারতীয় হিসেবে, স্পিন-অলরাউন্ডারকে নিয়ে যে রেকর্ডের ক্লাবে নাম উঠল বিশ্বের ছয়জনের।

শনিবার জাদেজার ১৭৫ রানে অপরাজিত থাকার দিনে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে লঙ্কানরা। ১৩ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান খরচায় ৫ উইকেট তুলে তাদের ধসিয়ে দেন জাদেজা।

জাদেজার অনন্য এই কীর্তিতে রেকর্ডের পাতায় ঝড় উঠেছে। তার আগে ৫ অলরাউন্ডার স্পর্শ করেছেন এমন কীর্তি, সেই পাঁচে ভারতের ছিলেন দুজন। জাদেজা হলেন তৃতীয় ভারতীয়।

১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ভিনো মানকাড ইনিংসে ১৮৪ রান ও ৫ উইকেট তুলে প্রথম রেকর্ড পাতায় নাম তুলেছিলেন। পরে ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন ২১৯ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন।

১৯৬২ সালে ভারতের পলি উমরিগার ১৭২ রানে অপরাজিত থাকার পর ৫ উইকেট নেন। পরে উইন্ডিজ কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ১৭৪ রান ও ৫ উইকেট নিয়ে রেকর্ডের ক্লাবে যুক্ত হন।

Reneta

পাকিস্তানের মুস্তাক মোহাম্মদও ছুঁয়েছেন অনন্য রেকর্ডটি। কিউইদের বিপক্ষে ১৯৭৩ সালে ২০১ রান ও ৫ উইকেট তুলে নেন। পরে দীর্ঘদিন যে রেকর্ডে কেউ সঙ্গী হতে পারছিল না। মোহালি টেস্টে ব্যবধান গড়ে অংশীদার হলেন জাদেজা।

দেড়শ পেরোনো ইনিংসের ক্লাবে না হলেও একই টেস্টে শতক ও ৫ উইকেটের কীর্তি আছে ৩৩ বার। তালিকায় বাংলাদেশ তারকা সাকিব আল হাসন নাম লিখিয়েছেন দুইবার। একবার নাম উঠেছে টাইগার তারকা সোহাগ গাজীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাদেজাভারত-শ্রীলঙ্কা টেস্টমুস্তাকলিড স্পোর্টসসাকিবসোহাগ গাজী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT