চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির টাটকা স্মৃতিতে পাকিস্তানের বিমান ধরছেন লিটনও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মুমিনুল, মাহমুদউল্লাহ সেঞ্চুরি করেছেন রোববার, তামিম তো ছুঁয়েছেন ট্রিপল সেঞ্চুরিই। সোমবার শতকের দেখা পেয়েছেন লিটন দাস। পাকিস্তান সফরের টেস্ট স্কোয়াডে থাকা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বাকিদের মতো ভালো প্রস্তুতি নিয়েই যাচ্ছেন সফরে।

তিনদফার সফরের দ্বিতীয় ধাপে বাংলাদেশ দল পাকিস্তান যাচ্ছে মঙ্গলবার। রাওয়ালপিন্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ম্যাচটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি। বুধবার সকালে পৌঁছে টাইগাররা টেস্টে নেমে পড়ার আগে অনুশীলনের সময় পাবে কেবল একদিন, নেই কোনো প্রস্তুতি ম্যাচ। বিসিএলে ব্যাট-বল ঝালানোর টাটকা স্মৃতি নিয়েই পরীক্ষায় নেমে পড়তে হবে মুমিনুলের দলকে।

চট্টগ্রামে বিসিএলের প্রথম রাউন্ডে সাউথ জোন ও নর্থ জোন মুখোমুখি হয়েছিল। পাঁচ সেঞ্চুরির ম্যাচে ড্রয়ের ফল এসেছে।

Banglabid

সাউথরা প্রথম ইনিংসে ২৬২ রান করে, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস ঘোষণা দেয়। নর্থরা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২০৭ রানে। পরে ৪৫৩ রানের লক্ষ্যের পেছনে ছুটে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭৮ তোলার পর ম্যাচে ড্রয়ের ভাগ্য আসে।

সাউথ-নর্থ ম্যাচে সেঞ্চুরির পথ দেখিয়েছিলেন সাউথদের ফজলে মাহমুদ। প্রথম ইনিংসে তিনি করেন ১২৫ রান। নর্থদের প্রথম ইনিংসে কোনো শতক নেই। ফিফটি পেয়েছিলেন দুজন, রনি তালুকদার ৫৫ ও আরিফুল হক অপরাজিত থাকেন ৫৮ রানে।

পেসার শফিউল ইসলাম ৬ ও স্পিনার আব্দুর রাজ্জাক ৪ উইকেট নিয়েছিলেন সাউথের হয়ে।

Reneta

দ্বিতীয় ইনিংসে নেমে সাউথের তিন ব্যাটসম্যান তুলে নেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজারি ক্লাবে নাম লেখানো শাহরিয়ার নাফীস ১১১ করে ফেরেন। শামসুর রহমান করে যান ১০৯। আর টেস্ট দলে থাকা টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টি-টুয়েন্টি ঢংয়েই ৭০ বলে ১০০ করে অপরাজিত থাকেন।

শেষদিনে সেঞ্চুরি তুললেন নর্থদের লিটন দাস। দুইয়ে নেমে ১৬৫ বলে শতক ছুঁয়ে শেষপর্যন্ত ১৬৮ বলে ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৯ চার ও ২ ছক্কায় ২২৮ মিনিটের ম্যারাথন ইনিংস তার। পাকিস্তান সফরের আগে প্রস্তুতিটা হল ভালোই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাঈমবিসিএল-২০২০লিটনলিড স্পোর্টসসাউথ জোন-ইস্ট জোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার সিনেমার নায়ক হরভজন

পরবর্তী

৭ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব

পরবর্তী

৭ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব

বাংলাদেশি তরুণ সাংবাদিকদের জন্য বিশেষ সুযোগ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT